Sunday, 31 May 2020

ভাসুক অবসাদ

অামার ইচ্ছে করে অাকাশ বাড়ির ছাদ, ভেঙে বৃষ্টি অাসুক, ভাসুক অবসাদ।

Friday, 29 May 2020

নিজস্ব জায়গা নেই

আসলে আমরা দুজনেই অনেক আকাঙ্খা পরস্পরের কাছে গোপন করে যাচ্ছি, নিজের কাছে মহৎ থাকার তাড়নায় পরস্পর ছদ্মবেশ পড়ছি। খুব কান্না পায়, অথচ কাঁদবার মতো কোনো নিজস্ব জায়গা নেই আমাদের। বিচ্ছেদ; কি ভীষণ নগ্ন আর নিঃশব্দ!

স্পর্শ অাছে

কাউকে খুব করে দেখতে চাইলে, তাদের ছবি দেখে অামরা কিছুটা হলেও অাশ্বস্ত হই। কারন- দৃষ্টিশক্তিরও একটা স্পর্শ অাঁছে।

Wednesday, 27 May 2020

কেবল কথা ছিল না

আমাদের মধ্যে কেবল কথা ছিলো না যে ফুরিয়ে যাবে, আমাদের মধ্যে ভালোবাসা ছিলো যা অবিকল আছে। 

Tuesday, 26 May 2020

কে বললো

দিব্যিই তো অাছি, নিয়মমাফিক ফিরে অাসছি একই ঠিকানায়। কে বললো একটা মানুষ হারিয়ে গেলে অারেকটা মানুষ মরে যায়?

Monday, 25 May 2020

গভীর রাতে

মানুষ তার জীবনের ভুল সিদ্ধান্তগুলো নেয় খুব কাছের কারো দ্বারা আঘাত পাবার পর আর বেশির ভাগ সময়ই গভীর রাতে!

Sunday, 24 May 2020

জীবনের সব ক্ষোভ

মেঘে মেঘে আকাশে যে ছবির লেখালিখি হয় রোজ, তা সুন্দর হলেও বড় ক্ষণায়ু। অর্থহীন, সামঞ্জস্যহীন এই জীবন থেকে পালিয়ে বেড়াই অপ্রত্যাশিত পুরষ্কারের ভয়ে। জীবনের সব ক্ষোভ শেষমেশ ছোট্ট একটুখানি দুঃখে রূপ নিয়েছে। ব্যথার স্থান অবশ হয়ে গেছে, ক্ষত হয়েছে পুরনো।