Sunday, 14 June 2020

আত্মহত্যা

কারো আত্মহত্যা নিয়ে এত অবাক হবেন না। আপনি তার জীবন যাপন করেন না।

Saturday, 13 June 2020

একা একা ভালো থাকা

কারো উপর নির্ভর না করে একা একা ভালো থাকাটা যে শিখে যায় সে হয়ে যায় সত্যিকারের সুখী মানুষ।

Friday, 12 June 2020

একটা পাতাও ছিঁড়ে না


আমরা একজনকে পেয়ে বাকি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাই বলে হঠাৎ নিজেদের প্রচন্ড একা আবিষ্কার করি হুট করে একদিন নিজের সবকিছু বানিয়ে রাখা মানুষটা হঠাৎ অচেনা কারো মত আচরণ করলে তাতে বাইরের দুনিয়ায় একটা পাতাও ছিঁড়ে না, উলট পালট যা হবার আমাদের মাথার ভিতরই হয়

Thursday, 11 June 2020

অচল বানিয়ে রাখি

কেউ কাউকে ছাড়া অচল না। কারো জন্য জীবন থেমে থাকে না। কেউ হাত ছেড়ে চলে গেলেই জগৎ-সংসার অর্থহীন হয়ে যায় না। আমরা নিজেরা নিজেদের অচল বানিয়ে রাখি। আমরা মনে করি জীবন থেমে গেছে।

Wednesday, 10 June 2020

হাতটা স্পর্শ করে

প্রায়শই মনে হয়, চলমান এই দুঃসময়ে,  ঘোর অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীর একাকীতম
বোধ করা প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার হাতটা স্পর্শ করে,  শক্ত আলিঙ্গনে, ফিঁসফিঁসিয়ে বলি-
 "পাশে আছি..."

Tuesday, 9 June 2020

একের পর এক মুখগুলো

চারপাশের মানুষগুলো কস্টের ভার বইতে না পেরে যখন নুয়ে পড়ে হতাশায়, একের পর এক মুখগুলো যখন ঢাকা পড়ে বিষাদের আচ্ছাদনে, খুব অসহায় লাগে নিজেকে।

Monday, 8 June 2020

মারাত্মক ব্যাপার

পরিবেশ একটি মারাত্মক ব্যাপার। শুধু মারাত্মক বললেও যেন ভুল হয়, এ যেন ভীষণ মারাত্মক ব্যাপার।