Sunday, 7 June 2020

নিজের জন্য

নিজেকে সুখী না করে অন্য কাউকে সুখ দেয়া সম্ভব না। অাপাতদৃষ্টিতে এটা করতে পারি মনে হলেও, বাস্তবে নিজের জন্য যে সুখের পরিবেশ তৈরি করতে পারেনি, সে অন্যকেও সুখ দিতে পারবেনা।

Saturday, 6 June 2020

তারপরও রয়ে গেল

আমাদের বোঝাপড়া, সব হলো শেষ;
তারপরও রয়ে গেল, হৃদয়ে আবেশ।

Friday, 5 June 2020

পৌঁছে যায়

একেবারে নগ্ন হয়ে হেঁটে কেউ কেউ পৌঁছে যায় স্বপ্নের কোনো বন্দরে।

Thursday, 4 June 2020

অাচার অাচরন ও মন মানসিকতা

আপনার আচার-আচরণ, আপনার মন-মানসিকতা, আপনার চিন্তা ও চেতনা, আপনার ভাব ও ভাবনা কেমন হবে, এর পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হল, আপনি কোথায় আছেন, কাদের সাথে আছেন, কিভাবে এবং কার সাথে আপনার সবসময়ের উঠা বাসা ও চলাফেরা।

Wednesday, 3 June 2020

অনেকটা মুক্তোর মতোন

ভালোবাসা অনেকটা মুক্তোর মতন। যে ধারন করে তার আর সৌন্দর্য্য উপভোগ করা হয় না। আর যারা সৌন্দর্য্য উপভোগ করে তারা ঝিনুকের বেদনাবোধ সম্পর্কে বিন্দুমাত্র ধারনা রাখে না।

Tuesday, 2 June 2020

মস্তিষ্ক এবং হৃদয়

যদিও অতীত সংশোধন করার সুযোগ মেলে না, তবুও নিজের মুখোমুখি দাঁড়াই। আমি যা সেটা দুনিয়া মেনে নেয়ার আগে, আমার নিজের মেনে নেয়াটা অসম্ভব জরুরি। নিজেকে প্রশ্ন করলাম -

দ্বিতীয় জীবনে যেকোন একটা বিষয় সংশোধন করার সুযোগ থাকলে কোনটা করবে?

মস্তিষ্ক এবং হৃদয় একই সাথে উত্তর দিলো- অাবারও ভালোবাসবো।

Monday, 1 June 2020

লড়ে দেখি

যে সম্পর্কে আমরা কখনো বাঁধাই পড়িনি।
চলো আবার লড়ে দেখি হয়তো কোনো কারণ খুঁজে পাবো আবার আলাদা হয়ে যাওয়ার!